কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত পৃথক গোলাগুলির ঘটনায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ ব্লক জি/৩ এর কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৭),
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এ বছর ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। ওড়ানো যাবে না ফানুস। এছাড়া থার্টি ফার্স্ট নাইট ও খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষ্যে বাঁশি বাজানো, পটকা ফোটানো বা আতশবাজি ফোটানো থেকে বিরত থাকতে হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর
দেশের ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে কৃষিবান্ধব সরকার বহুমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। এর সুফল হিসেবে বাংলাদেশ কৃষিখাতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।’ ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘সরকার ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৩২টিসহ সারা দেশে ৪২৪টি টহল দল মোতায়েন করেছে র্যাব। সোমবার (৪ ডিসেম্বর) সকালে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা ছদ্মবেশে নজরদারি চালানো হচ্ছে। তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ, স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের বৈধ এবং ৭ জনের বাতিল ও ১ জনের স্থগিত ঘোষণা করেন লালমনিরহাট জেলা রিটার্নিং
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানসুল করিম বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাসান মাহমুদ আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।’ এর আগে,
নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রবিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় নাটোর শহরের চকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের পাশে দাঁড়িয়ে থাকা পর পর দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা আগুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। রবিবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন
দুই জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হয়েছে। জেলা দুটি হলো- ময়মনসিংহ ও সুনামগঞ্জ। শনিবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহের ডিসি মো. মোস্তাফিজুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। সুনামগঞ্জের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহের নতুন ডিসি করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রগতি সাধিত হয়েছে তা মূল্যায়নের সুযোগ পেয়ে অধিক আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ। ভোটারদের উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন