এবার শীতের আগেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে পরিকল্পিত বিমান হামলা শুরু করেছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা গত বছরের তুলনায় বেশ ভালো। তারা যে কোনো আক্রমণের প্রতিহত করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল। শুক্রবার (২২ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেছেন। খবর এএফপির। ইউক্রেনজুড়ে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া
বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ যুক্তরাষ্ট্র কার্যকর করায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘উই আর ভেরি হ্যাপি’। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, উই আর ভেরি হ্যাপি। ভিসানীতি নিয়ে তারা আমাদের বলেছে, আমরা যে নিরপেক্ষ ও
রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এবারের শীতকাল হবে পুরো জাতির জন্য অত্যন্ত কঠিন। কিয়েভ দাবি করছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অংশে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় দেশের দক্ষিণাঞ্চলে তিন ব্যক্তি নিহত এবং অন্যান্য অংশে বহু মানুষ আহত হয়েছে। রাশিয়ান সৈন্যরা কিয়েভের
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘সর্বজনীন পেনশন স্কিম-২০২৩’ বিষয়ে স্থানীয় প্রবাসীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় কনস্যুলেট প্রাঙ্গনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। কনসাল জেনারেল উপস্থিত সিডনি প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে একটি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতা এ কথা বলেন। টুইটারে লুলা বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার পথ-পরিক্রমার গুরুত্ব এবং আমাদের মধ্যে সর্বদা উন্মুক্ত সংলাপ বজায় রাখার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট মূলত নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।
একসঙ্গে ইউক্রেনের ৬টি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ২১ জন। পুরো ইউক্রেনজুড়েই বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গভর্নর ওলেকসান্দর প্রকুদিন বলেন, দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার হামলায় দুজন নিহত
রাশিয়াসহ তিন দেশের সাথে অস্ত্র ব্যবসা এবং পরমাণু কার্যক্রমের জেরে উত্তর কোরিয়ার দশ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার সকালে এ কথা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার আওতায় আছেন উত্তর কোরিয়ার সেনাপ্রধান ও চিফ অব স্টাফ। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার অবৈধ কার্যক্রম বিশ্ব
আজারবাইজানের বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে সামরিক অভিযানে নিহত হয়েছেন অন্তত ২০০ জন। এছাড়া অভিযানে আহত হয়েছেন আরও ৪০০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে বোসামরিক নাগরিকও রয়েছেন। বুধবার বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান মানবাধিকার বিষয়ক ওই কর্মকর্তা গেঘাম স্টেপানিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির। আগে টুইটার নামে পরিচিত সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি
চীনের আমন্ত্রণে অক্টোবরে বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদপত্র ভেদোমোস্তি এই খবর জানিয়েছে। ইউক্রেন থেকে শিশুদের নির্বাসনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এটাই হবে পুতিনের প্রথম বিদেশ সফর। ক্রেমলিন যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে। পুতিনের সফরের খবর এমন সময় প্রকাশ করা হলো
পবিত্র কোরআন অবমাননার জন্য পশ্চিমাদের তিরস্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্য মুসলিম নেতারা। বাকস্বাধীনতা রক্ষার নামে এ ধরনের কর্মকাণ্ডকে বৈষম্যমূলক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন তারা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আলআরাবিয়া। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার নিন্দা
আবারও উত্তপ্ত নাগরনো-কারাবাখ। ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছেন আজারবাইজানের সেনারা। এতে অন্তত ২৫ জন নিহত ও আহত হয়েছেন আরও ১৪০ জন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন ওই অঞ্চলে চালানো ওই হামলায় ২৫ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, নাগোরনো-কারাবাখের