1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

লুলার সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাৎ জেলেনস্কির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতা এ কথা বলেন।

টুইটারে লুলা বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার পথ-পরিক্রমার গুরুত্ব এবং আমাদের মধ্যে সর্বদা উন্মুক্ত সংলাপ বজায় রাখার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট মূলত নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।

জেলেনস্কি বৈঠককে ‘প্রকৃত ও গঠনমূলক আলোচনা’ আখ্যায়িত করে বলেন, উভয় প্রেসিডেন্ট তাদের নিজ নিজ কূটনীতিকদের দ্বিপাক্ষিক সম্পর্ক ও শান্তি প্রচেষ্টায় পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

জেলেনস্কি আরও বলেন, ব্রাজিলের প্রতিনিধিরা রাশিয়ার যুদ্ধের অবসানের জন্য ইউক্রেনের শান্তি ফর্মুলা সম্পর্কিত বৈঠকে অংশ নেওয়া অব্যাহত রাখবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )