যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সিটি পার্কসহ বিশাল এলাকা। এর ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে শহরটিতে। বাসিন্দাদের দ্রুত উচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়েছে, টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্দ্রেই ত্রোশেভকে ইউক্রেনে রুশ স্বেচ্ছাসেবক যোদ্ধা ইউনিট দেখভালের দায়িত্ব দিয়েছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে শুক্রবার এই তথ্য জানানো হয়। ত্রোশেভ ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনারের প্রয়াত প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সাবেক সহযোগী। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছিলেন ওয়াগনারের সেনারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। এই অসন্তুষ্টি থেকে তিনি গত জুন
২০২৩ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ২৫০০ জনেরও বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এই কথা জানিয়েছে। ইউএনএইচসিআর নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৫০০ জনেরও বেশি লোককে মৃত বা নিখোঁজ হিসেবে গণ্য
উরুগুয়ের উপকূলে অন্তত ৪০০ সিল ও সি লাইনের মরদেহ পাওয়া গেছে। এসব প্রাণীর মৃত্যুর পেছনে বার্ড ফ্লুকে দায়ী করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা এএফপি জানায়, উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওর সমুদ্র সৈকতে একটি সি লায়নের মাঝে এইচ৫ ভাইরাস পাওয়া যায়। এরপর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির একাধিক মন্ত্রণালয়। রাজধানীরে পাশে
ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তার বাহিনী এন্টারটিকা মহাদেশে সামরিক ও বৈজ্ঞানিক মিশনের জন্য স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে। ইরানের চ্যানেল ওয়ান টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে, এন্টার্কটিকা মহাদেশে গর্বের ইরানি পতাকার উড্ডয়ন। সেখানে আমরা সামরিক ও বৈজ্ঞানিক গবেষণাতে সহযোগীর ভূমিকা পালন
পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জাননো হয়েছে। বোমা হামলায় ৫২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত
নেদারল্যান্ডসের রটারডাম শহরে পৃথক বন্দুক হামলায় শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টার ও পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার পর মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালান বন্দুকধারী। এতে ওই বাড়িতে আগুন ধরে
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস, রাষ্ট্রদূত পিটার হাস ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই প্রত্যাশা ব্যক্ত করেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তার
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্যদের ওপর হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে আসা শত
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় নির্বাচন অক্টোবরে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই দেশটির গণতন্ত্রকে ক্ষুণ্নকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ায় গণতন্ত্র ক্ষুণ্নকারীদের জন্য ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করে বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অবশ্য
দক্ষিণ আফ্রিকায় বন্যায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। কেপ টাউনসহ দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও বাতাসের কারণে সৃষ্ট ওই বন্যায় প্রাণহানির এই ঘটনা ঘটে। বন্যার পানি কমলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসির এক প্রতিবেদনে বলা