ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ শীর্ষক অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখণ্ডে পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে। বড় ধরনের এই হামলার পর ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছে ইসরাইলের সশস্ত্র বাহিনী। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এবং
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে প্রত্যন্ত অঞ্চলে একটি বিমান বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাইলটসহ চার শিশু নিহত হয়েছেন। শুক্রবার সাইরাস এসআর-২২ নামের ছোট বিমানটি ক্যানবেরার বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বিকাল ৫টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। সিডনি থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে কুইনবেয়ান শহরের কাছে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
আসছে নভেম্বরে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক সম্মেলন। আর ওই সময়ই চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দেখা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়ে জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন নিজেই এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের বলেন,
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া আগামী শীতেও ইউক্রেনের পাওয়ার গ্রিডকে ধ্বংস করার চেষ্টা করবে। তবে কিয়েভ সে বিষয়ে আগে থেকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার সন্ধ্যায় এক ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে তিনি এই সতর্কবার্তা দেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ মাস ধরে রাশিয়ার সঙ্গে চলা
আরও ৪৯ কোম্পানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ এই চীনা কোম্পানিগুলো রাশিয়াকে ইন্টিগ্রেটেড সার্কিট, মিসাইল গাইডেন্স সিস্টেমের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তু রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সরবরাহ করছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। খবর আরটির। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় তাদের নিষেধাজ্ঞার তালিকা দীর্ঘ
অনলাইন ডেস্ক: মেক্সিকোয় একটি বাস খাদে পড়ে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। হতাহতদের সবাই ভেনেজুয়েলা ও হাইতির নাগরিক। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্সের। গণমাধ্যমের খবর অনুযায়ী, ওয়াক্সাকা প্রদেশের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রথম দিকে জানানো হয়েছিল, মৃতের সংখ্যা ১৮ জন; পরে
বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুপিয়ানস্কের কাছে একটি মুদি দোকানে রুশ হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো। খবর: আল জাজিরার। খার্কিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার পর রুশ বাহিনী কুপিয়ানস্ক জেলার হরোজা গ্রামে একটি ক্যাফে ও দোকানে গোলাবর্ষণ করে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সফল বাস্তবায়নে রাশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তার মাধ্যমে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ
জব্দ করা প্রায় ১১ লাখ ইরানি গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার এই অস্ত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, এই অস্ত্র-গোলাবারুদ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধকে আরও গতিশীল করবে। গত বছরের শেষের দিকে আরব উপসাগরে এই অস্ত্র জব্দ করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ
৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। ভূমিকম্পটি বেলা ১১টার দিকে প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইজুর ত্রোশিমা অঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। বৃহস্পতিবার সকালের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ ইজুতে এই সতর্কতা
চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। গত ২ অক্টোবর থেকে সুইডেনের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার কথা রয়েছে। কিন্তু রয়্যাল সুইডিশ একাডেমির অসাবধানতার কারণে এবার এই বিষয়ে বিজয়ীদের নাম