অর্থনৈতিক মন্দার কবলে পড়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান হারিয়েছে এশিয়ার দেশ জাপান। তারা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। জার্মানি এখন তৃতীয় স্থানে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা যাচ্ছে, ২০২৩ সালে জাপানের জিডিপি দাঁড়িয়েছে চার দশমিক দুই ট্রিলিয়ান ডলার। একই সময়ে জার্মানির জিডিপি ছিল চার দশমিক পাঁচ ট্রিলিয়ান ডলার। ২০২২
প্রতারণা মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্রাম্প অর্গানাইজেশনকে প্রায় ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার এই রায় দেওয়া হয়। শুধু তাই নয়, রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউ ইয়র্কের কোনও প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে নিষিদ্ধ করা হয় এবং নিউ ইয়র্কের কোনও করপোরেশনে
এবার ভূমি থেকে সাগরে নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সামনে থেকে দেখলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এসময় তিনি তার সেনাবাহিনীকে দক্ষিণ কোরিয়ার সাথে লড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়েছে। এর আগে বুধবারও বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের সিনেট মঙ্গলবার ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদনের পক্ষে ভোট দিলেও রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে বিলটি বিরোধিতার মুখে পড়েছে। বিলটি সিনেটে ৭০-২৯ ভোটে পাশ হয়। সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের সমর্থনে এক ডজনেরও বেশি রিপাবলিকানও এগিয়ে আসেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর পর পরই কৃতজ্ঞতা প্রকাশ করে
মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর যুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠায় এবার বড় উদ্যোগ নিল বিশ্ব পরাশক্তি আমেরিকা। এই লড়াইয়ে চীন যাতে কোনওভাবেই জয়ী হতে না পারে, সেজন্য ৫ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর (চিপ) রিসার্চ কনসোর্টিয়াম চালুর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক শতাব্দীরও বেশি সময় ধরে পৃথিবীতে তেল সম্পদ নিয়ে যুদ্ধ হলেও এখন বিশ্বের সবচেয়ে বড়
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বিগত চার মাসে ওই উপত্যকার অন্তত ১৬২টি বিদ্যালয় ভবনে সরাসরি বোমা মেরে আঘাত হেনেছে ইহুদিবাদী দেশটি। মঙ্গলবার এক বিশ্লেষণের বরাত দিয়ে গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিক্ষা নিয়ে কাজ করা
বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ড. ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফের মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচনা হয়েছে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইস্যু নিয়ে প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে টানা চার মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় ভূখণ্ডটিতে ইতোমধ্যেই ২৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশুসহ নিরীহ বেসামরিক ফিলিস্তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও স্বীকার করে নিয়েছেন যে, গাজায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি নিরীহ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরাইলি হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। সোমবার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে জানিয়েছে, হামলার ঘটনাটি এমন সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি কর্তৃপক্ষকে বেসামরিক নাগরিকদের
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর কাছে সোনার খনি ধসে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনো ৬৩ জন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির পর গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে প্রদেশটির মাসারা পাহাড়ি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে বলে খবরে বলা
আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে উপহাস করলেন রিপাবলিকান ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দেওয়ার সময় আজকাল প্রায়ই ভুল করছেন বাইডেন। জড়তার কারণে অনেক কথাই বুঝা যায় না তার। এ নিয়ে প্রায়ই গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়। শুক্রবার পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন’-এ দেওয়া এক ভাষণে বাইডেনকে নানাভাবে উপহাস করেন