জামিন পাওয়ার পর আদালত কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান দেশের পরিস্থিতির জন্য সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনিরকে দায়ী করেছেন। ইমরান খান বলেন, নিরাপত্তা প্রতিষ্ঠান নয়, শুধু একজন মানুষ, সেনাপ্রধান। সেনাবাহিনীতে গণতন্ত্র নেই। দেশে এখন যা ঘটছে তাতে সেনাবাহিনী অপমাণিত হচ্ছে। তিনি বলেন, একজন লোক ভয় পায় যে, আমি যখন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই-প্রধান ইমরান খানকে গ্রেফতার বেআইনি ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে শুক্রবার ফের ইসলামাবাদ হাই কোর্টে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন। এর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন জোটভুক্ত দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস চেয়ারম্যান মরিয়ম নওয়াজ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে ইমরান খানের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করবেন। খবর তাস’র। সিএনএন টাউন হলের একটি অনুষ্ঠান চলাকালে ট্রাম্প বলেন, ‘আমি জয়-পরাজয়ের বিষয় নিয়ে ভাবি না। আমি মনে করি এটা মিমাংসা করার বিষয়। তাই আমরা এই সকল
রাশিয়ার অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই সু-৩৫ আগামী সপ্তাহে হাতে পাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সুখোই সু-৩৫ হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। এতে রয়েছে অত্যন্ত উন্নতমানের রাডার ব্যবস্থা। এটি একইসঙ্গে ৩০টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ৮টি লক্ষ্যবস্তুর সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে। এই যুদ্ধবিমান একই সময়ে আকাশ থেকে
রকেট হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিার সন্ধ্যা ৬টার কিছু পরেই ছোড়া রকেট রেহোভটের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সরাসরি আঘাত হানে। এতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর অনুসারে, রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে
পাকিস্তানের ক্ষমতাসীন জোটের শরিক দল জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেছেন, ইমরান খানকে রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত। তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন তিনি এটার পক্ষে নন। পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কোনো দলকে নিষিদ্ধ করতেই হয়, তাহলে এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার ‘শক্তিশালী’ ভূমিকম্প আঘাত হেনেছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বুধবার (১০ মে) সন্ধ্যায় দেশটির উপকূলে এ ভূকম্পন অনুভূত হয়।মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে
অগ্নিসংযোগ, পাথর নিক্ষেপ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগও আনা হয়েছে। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য উৎস থেকে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। ইমরান খানকে মঙ্গলবার (৯ মে) বিকেলে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার গ্রেপ্তারকে কেন্দ্র
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পরই দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। সহিংসতায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিক্ষোভ দমনে সারাদেশে ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ। এখন পর্যন্ত পিটিআইয়ের ১ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। ডনের প্রতিবেদন মতে, পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা
পাকিস্তানেরর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তার ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে হেফাজতে নেয় রেঞ্জার্স সদস্যরা। তাকে গ্রেফতারের
সৌদি আরবের ৫০ হাজার কোটি ডলারের মেগা প্রজেক্ট নিওমের প্রথম কোনো পর্যটন গন্তব্যের উদ্বোধন হতে যাচ্ছে। সিনদালাহ নামের এই বিলাসবহুল দ্বীপ পর্যটনকেন্দ্রটি নিওমের অন্যান্য প্রকল্পগুলোর আগেই ২০২৪ সালে খুলে দেওয়া হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের প্রকল্প নিওমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি। বলা চলে পর্যটকদের জন্য উচ্চাভিলাষী প্রকল্প নিওমের এটা প্রথম