বঙ্গভবনের অধ্যায় শেষ করে বিদায় নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। গতকাল রোববার বঙ্গভবনে আবদুল হামিদের শেষ কার্যদিবস ছিল। পারিবারিক সূত্রে জানিয়েছে, বঙ্গভবন থেকে বেরিয়ে আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জে নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’ উঠবেন। সেখানে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা
প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এর আগে রবিবার (২৩ এপ্রিল) রাত সোয়া ১২টায় রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ শমরিতা হাসপাতালের হিমঘরে রয়েছে বলে জানান সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন তিনি। এজ সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ১০০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭১৬ জন। সুস্থ হয়েছেন ৫২ হাজার ১৫৬ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৫ লাখ ৯ হাজার ২১১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৫৯ হাজার ৮২৯ জন। সুস্থ হয়েছেন
ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সোমবার (২৪ এপ্রিল) থেকে সব ব্যাংকের অফিস সময়সূচি রমজানের আগের মতোই চলছে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস। ঈদের আগে গত বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের সরকারি ছুটি। বৃহস্পতিবার (২০ এপ্রিল)
নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে একদিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে।রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। নেত্রকোনার দুর্গাপুরে জমির ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে ও হাবুল্লাহ হাসান (২৫) নামের এক কৃষক আহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) সকাল
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। আজ সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট নাগাদ এ ভূমিকম্প আঘাত হানে। দেশটির কেরমাডেক দ্বীপপুঞ্জে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।
ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে অফিস। দীর্ঘ একমাস রোজা পালন শেষে শনিবার (২৪ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ
ভারতে ২০২২-২০২৩ আর্থিক বছরে আটটি ব্যাংকের লাইসেন্স বাতিল এবং ১১৪টি ব্যাংককে জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। নিয়ম না মানার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল এই ব্যাংকগুলো। লাইসেন্স বাতিল করা আট ব্যাংকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— মুধল কো-অপারেটিভ ব্যাংক, মিল্লাথ কো-অপারেটিভ
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। তাকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি। অনুষ্ঠান
নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে প্রায় ২০টি টিনের বাড়ি পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নাটোর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সর উপ সহকারী পরিচালক একেএম মুরশেদ ও এলাকাবাসী