1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

নাটোরে আগুনে পুড়ে গেছে ২০ বাড়ি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে প্রায় ২০টি টিনের বাড়ি পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।

আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নাটোর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সর উপ সহকারী পরিচালক একেএম মুরশেদ ও এলাকাবাসী জানান, বাঁশিলা উত্তরপাড়া গ্রামের খলিলের বাড়ির রান্নার চুলার আগুন থেকে রান্না ঘরে আগুন ধরে। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের টিনের বাড়িগুলোতে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কোন ক্ষয়ক্ষতির হিসেব করা সম্ভব হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )