রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে রাহিমা খাতুন (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন স্বজনরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। মৃত রাহিমা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দা গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। বর্তমানে মেরাদিয়া পোড়াবাড়ি
স্মার্ট রাঙামাটি গড়তে সুপরিকল্পনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। মঙ্গলবার (২ মে) বিকেলে জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিসি বলেন, আমাদের নতুন নতুন আইডিয়া তৈরি করতে হবে। কিভাবে রাঙামাটিতে স্মার্টভাবে গড়ে তোলা যায়। ডিসি এসময় পরিকল্পনাকারীদের আরও নতুন নতুন
বগুড়ায় স্ত্রী হাসিনা বিবিকে হত্যার দায়ে স্বামী আকবর আলী মন্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাথে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শারিয়ার কবীর এই রায় ঘোষণা করেন। রায়ে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা
সম্প্রতি দেশের আলোচিত ইউটিউবার হিরো আলমের স্যোশাল মিডিয়ার সবগুলো পেইজ হ্যাক হয়েছে। সোমবার (১ মে) রাতে হিরো আলম এ তথ্য সাংবাদিকদের জানান। তিনি দাবি করেন, ফেইসবুক, টিকটক, ইন্সটাগ্রাম পেইজসহ মোট ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হিরো আলম সংবাদমাধ্যমকে বলেন,‘গত দু’দিন আগে ‘হিরো আলম’ নামে যে ফেইসবুক পেইজ ছিল সেটি হ্যাক
রাজধানীতে আগামী সপ্তাহের মধ্যে দেশের আরও ১০০টি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২ মে) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৈকালিক ক্লিনিক্যাল প্র্যাকটিস করার সব ধরনের প্রস্তুতি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করা থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে ভুল করেছিল, সেটি উপলব্ধি করে এখন বাংলাদেশকে যে সর্বোতভাবে সহায়তা করতে চায়, সে জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকরা সোমবার ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের সাথে
নাটোরের গুরুদাসপুরে ৭ জন অসহায় হত দরিদ্র নারীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে লিখিত অভিযোগপত্র নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান ওই সাত নারী। তবে অভিযোগপত্রটি গ্রহণ করেননি
ঈদের মাস এপ্রিলে দেশে প্রবাসী আয় আগের মাসের চেয়ে কম এসেছে প্রায় ১৭ শতাংশ বা ৩৩ লাখ ডলার। গত এপ্রিল মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার। অথচ আগের মাস মার্চে দেশে এসেছিল ২০১ কোটি ডলারের প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেম বিভাগের উদ্যোগে ব্রি উদ্ভাবিত নতুন জাতের ধান ব্রি ধান ৮৯, ৯২ এবং বঙ্গবন্ধু ধান ১০০ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এই তিন জাতের নতুন ধান চাষ করে কৃষকরা ভালো ফলন পেয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। ৩৩ শতকে এইসব ধানের ফলন
অস্ট্রেলিয়াকে হটিয়ে সাদা পোশাকের ক্রিকেটের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। ফলে ১৫ মাস পর টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ থেকে নামল অস্ট্রেলিয়া। গত মার্চ মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় ভারত। তবে সেবারও অজিদের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিতে পারেনি রোহিতরা। তবে আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে অজিরা নামল আর উঠল ভারতীয়রা। র্যাংকিং বিবেচনায় ১২১
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ভারতকে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের অবস্থান শুধু বাংলাদেশেই নয়, পুরো