1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আরও ১০০ হাসপাতালে চালু হচ্ছে প্রাইভেট প্র্যাকটিস: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫৫ জন দেখেছেন

রাজধানীতে আগামী সপ্তাহের মধ্যে দেশের আরও ১০০টি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২ মে) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৈকালিক ক্লিনিক্যাল প্র্যাকটিস করার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আগামী এক সপ্তাহ থেকে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে আরও ১০০টি প্রতিষ্ঠানে বৈকালিক সেবা চালু করা যাবে। স্বাস্থ্যখাতকে মনিটরিংয়ের আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, আগে দেশের স্বাস্থ্য খাতে নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের নিয়মতান্ত্রিকভাবে প্রশিক্ষণ দেওয়া হতো না। তাদের প্রশিক্ষণকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসতে কাজ শুরু হয়েছে।

এছাড়া প্রতিবছর একটি কনফারেন্সের আয়োজন করা হবে। যে পদ্ধতিতে ডিসি ও পুলিশ সুপারের কনফারেন্স করা হয়, সেই একইভাবে চিকিৎসকদের নিয়েও প্রতিবছর কনফারেন্সের আয়োজন করা হবে। মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সারাদেশে মাঠপর্যায়ে বিভিন্ন পরিচালকসহ প্রায় ৭০০ কর্মকর্তা রয়েছে। সবাইকে নিয়ে এই কনফারেন্সের আয়োজন করা হবে। ওই কনফারেন্সে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে। আশা করি তিনি আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় ঢাকা বিভাগের ১০ জেলা, চট্টগ্রাম বিভাগের আট জেলা, ময়মনসিংহ বিভাগের চার জেলা, খুলনা বিভাগের চার জেলা, রাজশাহী বিভাগের তিন জেলা, রংপুর বিভাগের পাঁচ জেলা, বরিশাল বিভাগের তিন জেলা ছাড়াও সিলেট ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )