1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : শেখ পরশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৮ জন দেখেছেন

কানাডার টরন্টোতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মীসভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবলীগকে অতীতের মতো অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

রোববার বিকেলে ডেনফোর্থে কানাডা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত কানাডা যুবলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ পরশ বলেন, দেশে খুন, ধর্ষণ ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করলে এর অবনতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে এগিয়ে যাচ্ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সময়কার উন্নয়ন ও স্থিতিশীলতাকে নতুন করে মূল্যায়ন করতে শুরু করেছে।

প্রবাসী নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে শেখ পরশ বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের দুঃসময়ে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে কানাডা যুবলীগের নতুন কমিটি দ্রুত ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি প্রবাসী নেতাকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এমরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল ও অধ্যাপক সায়েদুল হক।

এ ছাড়া বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের সহসভাপতি মুজাহিদুল ইসলাম, জসিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম জুবেরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান হক ও সাজ্জাদ হোসেন সুইট, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কুইবেক আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম এবং হাসিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কর্মীসভা শেষে কানাডা যুবলীগের সম্ভাব্য কমিটিতে পদপ্রত্যাশীরা তাঁদের জীবনবৃত্তান্ত কানাডা আওয়ামী লীগের নেতাদের কাছে জমা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )