1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

যু/দ্ধ হলে বাংলাদেশের সঙ্গে পারবে না ভারত: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৩ জন দেখেছেন

নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “ভারতের সঙ্গে যুদ্ধ হলে ভারত বাংলাদেশের সঙ্গে পারবে না।”

তিনি আরও দাবি করেন, ভারতের অভ্যন্তরীণ নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে ভবিষ্যতে নতুন মানবিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব সীমান্তবর্তী অঞ্চলেও পড়তে পারে। এমন পরিস্থিতিতে সীমান্তবাসীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো উচিত। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিও জানান তিনি।

পরে নাসীরুদ্দীন পাটওয়ারী নিহত কৃষক খাদেমুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )