1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

শেরপুরে ছাত্রলীগ নেতার জানাজায় মানুষের ঢল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০২ জন দেখেছেন

শেরপুরে ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজের জানাজায় বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার (৬ মে) বাদ আসর মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং সাধারণ মানুষ অংশ নেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিতির সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

উপস্থিত ব্যক্তিরা মোয়াজের সাংগঠনিক ভূমিকা ও সক্রিয় রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অনেকেই তাকে কর্মঠ ও দায়িত্বশীল নেতা হিসেবে উল্লেখ করেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে, কারাভোগ শেষে জামিনে মুক্তির অল্প কিছুদিন পরই তার মৃত্যু হয়। বুধবার ভোরে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার বাসিন্দা এবং পেশায় মাছ ব্যবসায়ী ফজু মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। একই কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক (সম্মান) সম্পন্ন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি ছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রায় সাত মাস কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান এবং শেরপুরে ফিরে আসেন।

মৃত্যুর আগের দিন তিনি ঢাকায় গিয়ে লালবাগ এলাকায় অবস্থান করছিলেন। ভোরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানাজায় অংশ নেওয়া সবাই তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )