1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা

কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে: বিদ্যুৎমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

কোথাও এখন বিদ্যুতের লোডশেডিং নেই দাবি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, লোডশেডিং এখন কোথাও নেই। তবে বিদ্যুৎ লাইনের ত্রুটির কারণে লোডশেডিং হতে পারে।

মঙ্গলবার (৫ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গ্রামে লোডশেডিং হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানির কারণে লোডশেডিং হচ্ছে না। সাময়িক সমস্যা ছিল দুটি উৎপাদন কেন্দ্রের সমস্যার কারণে। তখন লোডশেডিং হয়েছিল।

গরম শুরু হলে লোডশেডিং হতে পারে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী উল্টো সাংবাদিককে বলেন, আপনি এখান থেকে বের হওয়ার পর বেঁচে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে?

জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে মন্ত্রী বলেন, কিছুদিন আগে জ্বালানি নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। ডিসিদের সহযোগিতায় এর উত্তরণ হয়েছে।

তিনি আরো বলেন, সব সরকারি স্থাপনায় সোলার প্যানেল বসানোর জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এটা করতে বলা হয়েছে। দুই থেকে তিন মাসের মধ্যে এটা বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )