1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এবার ঈদ যাত্রায় পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে রেকর্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩৩ জন দেখেছেন

পদ্মা সেতুতে গত তিন দিনের ঈদযাত্রায় যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ১৯ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ টাকারও বেশি, যা গত বছরের তুলনায় বেশি।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ মার্চ), বুধবার (১৮ মার্চ) ও বৃহস্পতিবার (১৯ মার্চ) এই তিন দিনে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে।

২০২৫ সালের একই সময়ে যানবাহন পারাপারের সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি।

এই তিন দিনে সেতুতে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। গত বছর একই সময়ে টোল আদায়ের পরিমাণ ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। ফলে চলতি বছরে টোল আদায়েও বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

আবু সাদ নিলয় জানান, গত ঈদের তুলনায় এবার সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহনের চাপ অনেক বেশি ছিল, যা টোল আদায়ের এই নতুন রেকর্ডে ভূমিকা রেখেছে।

তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ মঙ্গলবার সেতু দিয়ে ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়।

১৮ মার্চ বুধবার ৪১ হাজার ৮৮৫টি যানবাহন চলাচলের বিপরীতে টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

আর ১৯ মার্চ বৃহস্পতিবার ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপার হলে টোল সংগৃহীত হয় ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

২০২২ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতু।

সেতু চালু হওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু ব্যবহার করেছিল। সেদিন টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। সেতুতে যান চলাচল চালুর দ্বিতীয় দিন (২৭ জুন) ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়।

২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ৪৩ মাসে পদ্মা সেতু থেকে টোল আদায় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

এই সময়ে প্রায় ১ কোটি ৫৮ লাখের বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে। দৈনিক গড়ে প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হচ্ছে।

৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর আয় দেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )