1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

‘দলের নাম ভাঙিয়ে অপরাধে যুক্ত হলে ছাড় দেওয়া হবে না’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯১ জন দেখেছেন

দলের নাম ভাঙিয়ে কেউ যদি অপরাধের সঙ্গে যুক্ত হয় তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেছেন, বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে দলের মধ্যে বহিরাগত অনুপ্রবেশ করে দেশের ক্ষতি করতে না পারে, দলের ক্ষতি করতে না পারে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের সমন্বয়ে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক-নির্দেশনামূলক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মোনায়েম মুন্না। সভার আয়োজন করে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

যৌথ কর্মী সভায় বক্তব্য রাখেন- ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা পেলেও কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।

তিনি বলেন, গত ১৬ বছরে ছাত্রদলের নেতাকর্মীরা কখনও পালিয়ে বা ছদ্মবেশ ধারণ করে রাজনীতি করেননি। আমাদের ওপর বিগত স্বৈরাচারী সরকার দমন-পীড়ন চালিয়েছে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসছি। কখনও গোপনে কিংবা দরজার পেছনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড করিনি। এসময় ভবিষ্যৎ দিনগুলোতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল হুদা বাবু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচএম তসলিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মঞ্জুরুল আলম রিয়াদ, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল ঢ়ারি প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )