1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী অংশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাছে ব্যবহৃত হাইচ গাড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার বাকেরড়ঞ্জ থানার আনসার সিকদারের ছেলে মো. রুবেল (৩৫), পটুয়াখালি জেলার গলাচিপা থানার মৃত মতলেব মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (৪০), বরগুনা জেলার পাথরঘাটা থানার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৬) ও পটুয়াখালি জেলার পটুয়াখালি থানার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে হাসানুজ্জামান হাওলাদার (৫৫)।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমাআবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )