1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ক্যান্সার আক্রান্ত শিশু কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ জন দেখেছেন

সিরাজগঞ্জ জেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা এসএম তারেকের একমাত্র শিশু কন্যা ব্লাড ক্যান্সারে আক্রান্ত তমার চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে শিশু কন্যা তমার জন্য তার বাবার কাছে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এ ছাড়া পুরো চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত তমার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার -এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )