1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ইকুইপিং ইয়াং পিপল (ইওয়াইপি) প্রকল্পের অবহিতকরণ ও অগ্রগতি সভা অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ জন দেখেছেন

 

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইকুইপিং ইয়াং পিপল (ইওয়াইপি) প্রকল্পের অবহিতকরণ ও অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়।

আজ (২৩ সেপ্টেম্বর) সোমবার দুপুরে উপজেলার শাহ গরীবুল্লাহ বালিকা বিদ্যালয়ে ম্যাজিক বাস গ্লোবাল ইউকে এর অর্থায়নে এবং ম্যাজিক বাস ইন্ডিয়া’র কারিগরী সহায়তায় ইএসডিও’র বাস্তবায়নে ইকুইপিং ইয়াং পিপল (ইওয়াইপি) প্রকল্পের অবহিতকরণ ও অগ্রগতি সভা হয়। সভায় জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে পড়াশুনার প্রতি অনুরাগ ও আগ্রহ সৃষ্টি করা এবং মাধ্যমিক পর্যায়ের ফরমাল ইডুকেশন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০,০০০ শিক্ষার্থীকে নিয়ে কাজ করছে। ওরিয়েন্টশন সভায় শিক্ষার্থীদের মাঝে যে সকল লাইফ স্কিল শেসন পরিচালনা করা হবে তার একটি ডামি সেশন উপস্থিত প্রধান শিক্ষকগণের রোল প্লে’র মাধ্যমে উপস্থাপন করা হয় এবং প্রতিটি বিদ্যালয়ে শেসন পরিচালনার সিডিউল প্রস্তুত করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাথে ইএসডিও’র চুক্তির ভিত্তিতে পরিচালিত প্রকল্পটির ব্যবস্থাপক গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো: তারিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, শাহ গরীবুল্লাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, গোতামারী ডিএনএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা বেগম, আলহাজ সমশের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )