1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ জন দেখেছেন

নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত মাসের ১৮ তারিখে বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলমকে ওএসডি করা হয়। ২০২৩ সালের ৫ জুন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা মো. জাহাংগীর আলমকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক করে আওয়ামী লীগ সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )