1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ চোটে বার্সেলোনার পরের দুই ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘খেলাধুলা’ বই, নতুন শিক্ষাবর্ষে চালু সুন্দরবনে বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রবাতের সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে মহালয়ায় দেবীপক্ষের সূচনা, দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত সারা দেশ প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন

রংপুরে মিঠাপুকুরে বাস-ইটভাঙা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ জন দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহীবাসের সঙ্গে ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প সংলগ্ন  রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীর পাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন আরও ৫ জন।

দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ্য বাস ও ট্রলিটি বড়দরগা হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

বড় দরগা হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রশিদ জানান, দূর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )