1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি, সম্পাদক এনামুল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ জন দেখেছেন

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন) সভাপতি এবং এনামুল হক (একুশে টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মহি উদ্দিন)।

শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মারতিম মনিজের একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভায় এক বছরের মেয়াদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি এস এম আজাদ, মনির হোসাইন, সমির দেবনাথ, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ, মোহাম্মদ শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, অর্থ সম্পাদক জাহিদ কায়সার, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর. এ. ইহসান।

নির্বাহী সদস্য রাসেল আহম্মেদ, শহীদ আহমদ (প্রিন্স) ও শাহ মোহাম্মদ তানভীর। সদস্য, সজিব হোম রয়, সোহেল রানা, জহিরুল হক, মোস্তফা কামাল আরিফ, রাহিব ফয়সাল, মোহাম্মদ আকবর চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )