1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে হামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

নোয়াখালীর সদর উপজেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লীবিদ্যুতের একটি সাবস্টেশনে হামলা চালিয়েছে স্থানীয়রা। ওই সময় গিয়াস উদ্দিন নামে এক লাইনম্যানকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাদপুরে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় কিছু লোকজন উপজেলার দাদপুর ইউনিয়নের একটি সাবস্টেশনে হামলা করে। এরপর পর থেকে ওই সাবস্টেশনের আওতায় থাকা গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের লোকজন সেখানে যেতে না পারায় এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, গত ১০-১২ দিন উপজেলার দাদপুর সাবস্টেশনের আওতায় থাকা পূর্ব চর মটুয়া, চর মটুয়া, দাদপুর ও নোয়ান্নই ইউনিয়ন এলাকায় ভয়াবহ লোডশেডিং দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা বিক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পল্লীবিদ্যুতের সাবস্টেশনে হামলা চালায়।

পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন আরও বলেন, আহত লাইম্যান ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিয়ে সেনাবহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্রদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে পুনরায় বিদ্যুৎ চালু করার ব্যবস্থা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )