1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন নৌ-অবরোধ ভেঙ্গে হরমুজ পার হলো অন্তত ৮ জাহাজ চট্টগ্রামে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিএনপি ভোটে জেতায় ১৭ বছর পর ‘ভাত’ খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র বৈশাখের মঞ্চে রাজনৈতিক বার্তা: ফিরে আসবে আওয়ামী লীগ মিথ্যা মামলার বাদীদের তালিকা করা হচ্ছে, সময় বদলাতে সময় লাগবে না: এ আরাফাত

আন্দোলনে নিহত সূর্যের লাশ ৩৫ দিন পর কবর থেকে উত্তোলন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ জন দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের হাকিমপুরে আগুনে পুড়ে নিহত আসাদুজ্জামান নুর সূর্য (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ ৩৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে হাকিমপুরের ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে পুলিশ লাশ উত্তোলন করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর থানার আসাদুজ্জামান নুর সূর্য ও পাঁচবিবি থানার নাইমের পোড়া লাশ সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সে সময় পুলিশের কর্মবিরতি চলায় এলাকাবাসী ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করেন।

পরে ১৯ আগস্ট এ ব্যাপারে হাকিমপুর থানায় আসাদুজ্জামান নুর সূর্যর ভাই সুজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে লাশের ময়নাতদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করে। আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সূর্যের লাশ উত্তোলন করার নির্দেশ দেন। তার উপস্থিতিতে মঙ্গলবার লাশের ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )