1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল জামায়াত-শিবির’

আবু সাঈদসহ ৫ শহীদের কবর জিয়ারত ছাত্রদলের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ জন দেখেছেন

শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ার করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

জিয়ারত শেষে নেতৃবৃন্দ আবু সাঈদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন। এছাড়া নেতৃবৃন্দ আরও পাঁচ জন শহীদের কবর জিয়ারত করেন।

আজ সারাদেশে একযোগে ছাত্রদল নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। এবং আহত নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ একাধিকবার আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে উপস্থিত ছিলেন মো. শরীফ নেওয়াজ জোহা (আহ্বায়ক-রংপুর জেলা ছাত্রদল), ইমরান খান সুজন (আহ্বায়ক-রংপুর মহানগর ছাত্রদল), আফতাবুজ্জামান সুজন (সদস্য সচিব- রংপুর জেলা ছাত্রদল), সাইফুল ইসলাম সবুজ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক-রংপুর মহানগর ছাত্রদল), রেজাউর রহমান রেজা (সভাপতি-দিনাজপুর জেলা ছাত্রদল), মো. মারুফ পারভেজ প্রিন্স (সভাপতি-নিলফামারী জেলা ছাত্রদল), হোসাইন মোহাম্মদ আরমান (সভাপতি-সৈয়দপুর জেলা ছাত্রদল), আল আমিন ইসলাম (আহ্বায়ক-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), মোজাম্মেল হক মোজাম (সাধারণ সম্পাদক-নিলফামারী জেলা ছাত্রদল) এবং মমিনুল ইসলাম রাব্বি (সাধারণ সম্পাদক-সৈয়দপুর জেলা ছাত্রদল)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )