1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক জুমার নামাজে নিজামীপুত্র এমপি মোমেনের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপি – জামায়াতের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাবেক এমপি, সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আজাদ জামিনে মুক্ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

পাঁচ কর্ম দিবসের মধ্যে উপাচার্য নিয়োগ চান বেরোবি শিক্ষার্থীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ জন দেখেছেন

পাঁচ কর্ম দিবসের মধ্যে উপাচার্য নিয়োগ সহ দ্রুত সময়ের মধ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

এ সময় পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ ফারিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন অচলাবস্থা চলছে। এ অবস্থা নিরসন করে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম চালু করতে হবে। একই সাথে আবু সাঈদ হত্যার বিচারসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেরোবি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে আগামী ০৫ কর্ম দিবসের মধ্যে যোগ্য, মেরুদন্ড সম্পন্ন এবং বিশ্ব মানের পাঠ পরিকল্পনার সাথে যুক্ত এমন একজন ব্যক্তিকে বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে।

প্রসঙ্গত গত ০৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্ট সহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ জন ব্যক্তি পদত্যাগ করেন। বর্তমানে অভিভাবকহীন হয়ে পরেছে বিশ্ববিদ্যালয়টি। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )