1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সিলেটে সড়কের পাশে মিলল লাশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ জন দেখেছেন

সিলেটের শাহপরান থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাত (আনুমানিক ৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। তবে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিকে শাহপরান থান পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা যায় মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আমরা মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )