1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট মিরপুরের হকার উচ্ছেদ: অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা মেট্রোরেল নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ জন দেখেছেন

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী মুকুল বিশ্বাস (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুকুল বিশ্বাস জেলার পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের অশ্বীনি বিশ্বাসের ছেলে। রাজবাড়ী জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রাইভেটকারের আরেক যাত্রী মান্নান শেখ বলেন, আমরা সকালে পাংশা থেকে প্রাইভেটকার ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে দ্রুত গতির একটি ট্রাক আমাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে মুকুল বিশ্বাস। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )