1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট মিরপুরের হকার উচ্ছেদ: অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা মেট্রোরেল নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

ফেনীতে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

ভয়াবহ বন্যায় ফেনীতে আরও দুইজন বেড়ে মৃত্যুর সংখ্যা ২৮ জন হয়েছে। এর মধ্যে ১৭ জন পুরুষ, ৭ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ২০ জনের পরিচয় মিলেছে। বাকি ৮ জনের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তবে একাধিক ব্যক্তির দাবি, এখনো তাদের স্বজন নিখোঁজ রয়েছেন।

পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় মৃত ওই ২৮ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় অজ্ঞাত তিনজন, সোনাগাজী চারজন এবং ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৭ জন, দাগনভূঞায় ৩ জন, ফুলগাজীতে ৭ জন, সোনাগাজীতে ৬ জন, ছাগলনাইয়ায় ৩ জন এবং পরশুরামের ২ জন রয়েছেন।

উল্লেখ্য, অতি বৃষ্টি ও ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে জুলাই-আগস্ট মাসে তিনবার বন্যা হয়েছে। সর্বশেষ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় পরশুরাম, ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )