1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সাড়ে ১৪ হাজার ট্রেনের টিকিটের জন্য সার্ভারে ২ কোটিবার হিট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (৩ জুন) দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি হচ্ছে। এই টিকিট কিনতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ কোটি ৯০ লাখ বার চেষ্টা (হিট) হয়েছে। এরমধ্যে পশ্চিমাঞ্চলের টিকিট পেয়েছেন প্রায় সাড়ে ১৪ হাজার যাত্রী। সোমবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের সাড়ে ১৪ হাজার টিকিট বিক্রি শুরু হয়। টিকিট কিনতে ১ কোটি ৯০ লাখ হিট পড়েছে। দুপুর ২টার পর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

আজ যারা অনলাইনে টিকিট কিনেছেন তারা ১৩ জুন ভ্রমণ করতে পারবেন। এর আগে রবিবার থেকে রেলের অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী আসা-যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। সর্বাধিক ৪টি আসনের টিকিট কেনা যাবে। এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেয়ার ব্যবস্থা থাকছে। ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি (OTP) প্রেরণের ব্যবস্থা করা হয়। এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )