1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

৮৬’র বিশ্বকাপে ম্যারাডোনার জেতা সোনার বলের নিলাম স্থগিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮২ জন দেখেছেন

আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনাকে বলা হয় ফুটবলের ঈশ্বর। ১৯৮৬ সালে জিতেছিলেন বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সোনার বলও জিতেছিলেন এই কিংবদন্তী। ফ্রান্সে সেই সোনার বলের ট্রফির নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে আপাতত স্থগিত করা হয়েছে সেই নিলাম। ম্যারাডোনার পরিবারের অভিযোগ, ম্যারাডোনরা জেতা সেই ট্রফি চুরি হয়েছিল। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিলাম হবে না বলে জানিয়েছে ফরাসি নিলাম সংস্থা ‘আগুট্টেস’।

নিলাম সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, নিলাম বন্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল ম্যারাডোনার পরিবার। কিন্তু আদালত তাদের আর্জি খারিজ করে দেয়। তারপরেও ম্যারাডোনার সোনার বল নিয়ে বিতর্ক রয়েছে। নিলামের ক্ষেত্রে কোনও রকম অস্বচ্ছ্বতা রাখা হবে না। যেহেতু সোনার বলের মালিকানা ঘিরে একটি আইনি জটিলতা তৈরি হয়েছে, তাই আপাতত নিলাম স্থগিত রয়েছে। বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই নিলাম হবে।

ম্যারাডোনার জেতা সোনার বল অনেক দিন আগে চুরি হয়ে গিয়েছিল। ২০১৬ সালে তা আবার সামনে আসে। তারপরেই ম্যারাডোনার পরিবার অভিযোগ করে, সোনার বলটি চুরি করা হয়েছিল। যে ব্যক্তি নিজেকে মালিক বলে দাবি করছেন তিনি ওই সোনার বলের আসল মালিক নন। তারপরেই আদালতের দ্বারস্থ হয়ে সোনার বলের মালিকানা দাবি করেন তারা। আদালত তাদের আর্জি খারিজ করে দিলেও তদন্তের নির্দেশ দিয়েছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিলাম হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )