1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভাষা সৈনিক এম শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১২৯ জন দেখেছেন

ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ মে। শামসুল হক ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন।

আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টায় দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বাদ যুহর  আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ফুলপুর থেকে ওই কর্মসূচিতে প্রায় ১ হাজার নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। মরহুম এম শামসুল হকের রূহের মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল মসজিদের ইমাম ও মাদরাসার পরিচালকদের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )