1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

‘রেমাল’ তাণ্ডবে খুলনার ৬ পয়েন্টে বেড়িবাঁধে ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

ঘূর্নিঝড় রেমালের তাণ্ডবে খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ ও রূপসার ছয়টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। দমকা বাতাসে গাছপালা উপড়ে পড়েছে।

সোমবার (২৭ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, সোমবার ভোরে জোয়ারের পানির তীব্র চাপে কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহেরচর, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলাল গাজীর বাড়ির সামনের বাঁধ ভেঙে গেছে। এছাড়া দাকোপের তিলডাঙা ইউনিয়নে কামিনীবাসিয়া পুরাতন স্লুইসগেট ও পাইকগাছা দেলুটি ইউনিয়নে তেলিগাতিতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাউবো খুলনা পওর বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। সেই সাথে পানির চাপে কয়েকটি স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )