1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অটোরিকশা চালককে গলাকেটে হত্যা, ঘাতক গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৪৮ জন দেখেছেন

কুমিল্লার লাকসামে হানিফ মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যার ১২ ঘণ্টার মধ্যে ঘাতক মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন খান জানান, শনিবার দুপুরের কিছু সময় পর লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মালেক মেম্বারের বাড়িতে অটোরিকশা চালক হানিফ মিয়ার গলাকাটা শরীর ও রক্ত দেখতে পায় প্রতিবেশী এক নারী। এসময় মনির হোসেন (৩৮) ও তার মা মঞ্জুমা বেগমকে ওই গলাকাটা ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দিলে ঘাতক মনির পালিয়ে যায়।

পরে এলাকার লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে লাকসাম থানা পুলিশ হানিফ মিয়ার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ওইদিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘাতক মনির হোসেন লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড় গ্রামের আব্দুল মতিনের ছেলে। বর্তমানে তিনি গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মালেক মেম্বারের বাড়িতে তার মাসহ নানার বাড়িতে বসবাস করেন।

লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ঘটনার পরই ঘাতক মনির হোসেন পালিয়ে পার্শ্ববর্তী উপজেলা নাঙ্গলকোটে আশ্রয় নেয়। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ও থানার অফিসার ইনচার্জসহ রাতেই অভিযান চালিয়ে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকা থেকে শনিবার দিবাগত রাতে ঘাতক মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

নিহত হানিফ মিয়া নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের চাঁন্দগড়া গ্রামের আলী আকবরের ছেলে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন খান জানান, অভিযুক্ত মনির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ব্যাটারিচালিত বিভিন্ন অটোরিকশার ব্যাটারি চুরির ভাগ-ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ও পরবর্তীতে নিহতের অটোরিকশা চুরি করতে গিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়। এতে আর কেউ জড়িত কিনা, এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবার লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )