1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় রেমাল : বরিশাল বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১২ জন দেখেছেন

ঘূর্ণিঝড় রেমাল বরিশালের পায়রা সমুদ্র বন্দরের আরো নিকটবর্তী দূরত্বে অবস্থান করছে। ইতিমধ্যে বৃষ্টি, বাতাসের তীব্রতা বেড়েছে। জানানো হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। আবহাওয়ার এই পরিস্থিতিতে বরিশাল বিমানবন্দর থেকে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে কর্তৃপক্ষ।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। তিনি বলেন, আজকে বরিশাল থেকে একটি ফ্লাইট ছিল। আবহাওয়া অনুকূল থাকায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে সব বিমান ওঠানামাও স্থগিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

এদিকে, পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১২টার মধ্যে উপকূলের কুয়াকাটা, মংলা এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি।

কলাপাড়ার খেপুপাড়া রাডার স্টেশন কেন্দ্রের ইনচার্জ তড়িৎ প্রকৌশলী আব্দুল জব্বার শরীফ বলেন, গতকাল রাত থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ নটিক্যাল মাইল। ঘূর্ণিঝড় যত নিকটবর্তী হচ্ছে এর গতি আরো বাড়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )