1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ঝিনাইদহে গৃহবধূকে গলা কেটে হত্যা, আটক ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

ঝিনাইদহে ফাতেমা নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক নারী। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরে অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকুলা গ্রামের অবেদ আলী ও তার ছেলে মেহেদী বিদেশে থাকেন। তার বাড়িতে স্ত্রী ও বৌমা থাকে। এ সুযোগে গত রাতে দু’জন ডাকাত বাড়ির ওয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অবেদ আলির স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলের স্ত্রীর গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে ছেলের স্ত্রী বীথি খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যায়।

তারপর স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। আহত বিথীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আটককৃতরা হলো দুর্গারপুর গ্রামের বাদল মণ্ডলের ছেলে সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত।

ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর পুরা ঘটনা জানা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )