1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

‘প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা বুঝেন, তিনি আমার বাবা হত্যার বিচার করবেন’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

ভারতের কলকতার নিউ টাউনে খুন হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা থেকে গতকাল রাতে কালীগঞ্জে পৌছিয়েছেন। শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের জানান, হত্যার পরিকল্পনাকারী তাকে ধরার পরই খতিয়ে দেখা যাবে আসলে কি জন্য সে এত বড় অপকর্ম কেন ঘটালো।

এর বিচার অবশ্যই হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বাবার বিচার করেছেন তিনি আমার বাবা হত্যার বিচারও করবেন। কারন তিনি বাবা হারানোর ব্যথা কষ্ট ভাল করে বুঝেন। আশাকরি তিনি এই নির্মম নিষ্ঠুরতার বিচার অবশ্যই করবেন। এজন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, দিল্লি হাই কমিশনসহ সবার সাথে আমার কথা হচ্ছে। ওখানকার অনেক বড় বড় কর্মকর্তা আমাকে ফোন দিয়েছেন। তারা নিজেরাই এ বিষয়টা দেখছেন। তারা চেষ্টা করতেছেন কিছু না কিছু বের করবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্পীকারের সহযোগিতায় আমি ভিসা করতে দিয়েছে। আমার ভিসাও হয়ে গেছে। আমাকে যখন প্রয়োজন হবে তখনই আমি চলে যাব। এখন পর্যন্ত আপডেট কিছু পায়নি। তারা ইনভেস্টিগেশন করলে প্রথমে সেটা হাইড রাখেন তাদের কাজের স্বার্থে। পরবর্তীতে তারা সেটা জানান। সুতারাং তারা তাদের কাজ করুন আমরা অবশ্যই জানতে পারবো।

ওবাইদুল কাদের স্যারসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা জানেন এমপি আনোয়ারুল আজীম আনার কতটা জনপ্রিয়। আপনারাও জানেন তিনি কালীগঞ্জের মানুষের কত প্রিয় নেতা ছিলেন। কালীগঞ্জ বাসী এ হত্যার বিচার চাই।

পুলিশ প্রশাসন আপনাদের কিভাবে আশ^াস্ত করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্ডিয়ায় একটি গোয়েন্দা টিম কাজ করতেছেন। তারা কিছু না কিছু বের করবেন। বাংলাদেশের টিমও কাজ করতেছেন তারা আর কি আশ^স্থ করবেন? তারা তো সবই বের করতেছেন। সবই তো দেখতেছি। খুব সহজেই আমরা বিষয়টা জানতে পেরেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। গতকালও কথা বলেছি। আমরা আইনের আশ্রয় নিব। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আওয়ামী লীগের দলীয় সর্বোচ্চ অভিভাবকরা আছেন তারা আমাদের পরামর্শ দিবেন এবং তারা অবশ্যই তাদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কালীগঞ্জের মানুষের সুখে দুখে যিনি সবসময় পাশে থেকেছেন সেই মানুষটির হত্যার বিচার আমরা চাই। আমরা কোন শৃংখলাহানী করতে চাই না।

রাজনীতিতে বাবার জায়গা নিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন, রাজনীতিও অবশ্যই করতে চাই। রাজনীতি করার জন্যই তো রাজনীতি শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আছেন তিনি যেভাবে আমাকে পরামর্শ দিবেন সেভাবে চলার চেষ্টা করবো। এটার অনেক সুদুর প্রসারী ব্যাপার এটা নিয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি না। এছাড়া আনার হত্যার ঘটনায় আজ শনিবার বিকেলে শহরে মানববন্ধন হবে বলেও জানাযায়।

সাংবাদিকদের সামনে কথা বলার সময় পৌরমেয়র আশরাফুল আলম, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, পৌর আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মন্টুসহ বিভিন্ন ইউনিয়নের নোতকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )