1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা, ২ জন আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই খালকুলা গ্রামে ফাতেমা খাতুন (৪৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। গলাকাটা হয়েছে তার ছেলের বউ বিথী খাতুন (১৮)’কে।

শুক্রবার সকালে ওই গ্রামের মাঠপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী অবেদ আলীর স্ত্রী ও আহত বিথী খাতুন তার মালয়েশিয়া প্রবাসী মেহেদি হাসানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে গলাকাটা অবস্থায় বিথী খাতুন প্রতিবেশীর বাড়িতে উপস্থিত হয়। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে স্থানীয় বেতাই চণ্ডিপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা এসে ঘরে ফাতেমার গলাকাটা লাশ দেখতে পায়।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, হত্যাকারীরা ওই দুইজনকে মৃত ভেবে বাড়িতে থাকা টাকা নিয়ে চলে যায়। কিন্তু বিথী বেঁচে ছিলো। সে একটি চিরকুট লিখে রেখে যায়। তার সূত্র ধরে আমরা বেতাই দুর্গাপুর গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে সাগর মণ্ডল ও পশ্চিম ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সাগর ওরফে কুটিকে আটক করেছি। হত্যাকারীরা পেশায় রাজমিস্ত্রী। গত কয়েকদিন ধরে ওই বাড়িতে তারা কাজ করছিলো। সম্প্রতি ব্যাংক থেকে টাকা তুলে এনেছিলো এই খবর শোনার পর হত্যার পরিকল্পনা করে হত্যাকারীরা। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাপস বলেন, আহত বিথীর শারীরিক অবস্থা আশংকাজনক। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )