1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সখীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১৯ জন দেখেছেন

টাঙ্গাইলের সখীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিস। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় মডার্ন ডক্টরস ক্লিনিকের পাশে কদ্দুস তালুকদারের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, দুপুর বেলায় বাড়িতে কেউ ছিলো না। প্রতিবেশির কেউ একজন ফোন করে জানায় ঘরে আগুন লাগছে। বাড়িতে এসে দেখি সারা ঘরে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিসে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
সখীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লাবলু তরফদার বলেন, ৩৩ হাত লম্বা একটি টিনসেট ঘরে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। বাড়িতে কোন শিশু বা বয়স্ক মানুষ না থাকায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )