1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভাতা কার্ড বাবদ টাকা নিলে ব্যবস্থা : দীপু মনি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১২৮ জন দেখেছেন

সমাজ কল্যাণমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে যদি ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার  দুপুরে কুমুদিনী কমপ্লেক্সে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং ভারতের কেরালার প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিনের যৌথ উদ্যোগে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ইদানিং দেখা যাচ্ছে ভাতার সিম অনেকে হাতিয়ে নেয় ও একটি চক্র গড়ে উঠেছে যারা রকেট, নগদ ও বিকাশের মাধ্যমে পিন কোড নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রের বিরুদ্ধেও মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।

মন্ত্রী ঝিনাইদহের এমপি আনোয়ারুল ইসলাম আজিম আনার বিষয়ে বলেন, দুঃখ প্রকাশ করছি যে আমাদের একজন জনপ্রিয় সংসদকে হারালাম। ভারতীয় পুলিশ ও বাংলাদেশ পুলিশ আসামিদেরকে আটক করেছে। আশা করছি খুব দ্রুত মূল ঘটনা জানা যাবে।  এ সময় উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক প্রতীভা মুৎশুদ্দি, শ্রীমতি সাহা, শম্পা সাহা,কুমুদিনী হাসাপতালের  পরিচালক ড.প্রদীপ কুমার সাহা।

‘কমপ্যাশিয়নেট কুমুদিনী’ নামে একটি কমিউনিটি ভিত্তিক উদ্যোগ চালু হয়েছে। এর মাধ্যমে অক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্যালিয়েটিভের বিষয়ে শিক্ষা দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )