1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বর্ণাঢ্য রাজনীতির কারণে ৪র্থ বারের মত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন দিদার।

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-

ফেনী জেলার দাগনভূঞাঁ উপজেলার তিন বারের নির্বাচিত জননন্দিত দাগনভূঞাঁ মাটিও মানুষের নেতা হিসেবে খ্যাত উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। জনজরীপে ৪র্থ বারও এগিয়ে রয়েছেন তিনি। তাহার কোন জরালো প্রতিদ্বন্ধি নেই,তারপরেও ভোটের মাঠে তিনি রয়েছেন সক্রিয়। যে কারনে তিনি মাটি ও মানুষের নেতা হিসাবে চমৎকার এ উপাধিটা পেয়েছেন। তিনি একজন সৎ নিষ্ঠাবান, কর্মনিষ্ঠ ও কর্মী বান্ধব রাজনৈতিক নেতা হিসেবেও পরিচিত। বিগত তিনটি উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এলাকার জনহিতকর কাজে নিজেকে আত্মত্যাগ করেছেন। সময় অসময়ে মামুষের যে কোন অনুষ্ঠানে নিমন্ত্রন পেলে হাজির হতেন এবং তিনি কখনো অহংকার দেখাননি। তাই এলাকার ভোটারও সর্বস্তরের জনগণ দিদারুল কবির রতনকে তাদের নেতা এবং দাগনভূঞা উপজেলা পরিষদের ৪র্থ বারের মত চেয়ারম্যান হিসাবে মনোনীত করতে যাচ্ছেন বলে এ প্রতিবেদককে অনেক ভোটার জানান। আগামী ২৯ মে সেটাই প্রমান করবে দাগনভূঞা বাসী। কারন গত ১৫ বছরে তিনি উপজেলার ব্যপক উন্নয়নে একনিষ্ঠ কাজের মধ্যে দিয়ে জনপ্রিয়তা ধরে রেখেছেন। তাইতো তিনি চট্টগ্রাম বিভাগের চেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২ বার। দিদারুল কবির রতন গত ২০০৯,২০১৪,২০১৯ ইং সালে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন।
এবার ২০২৪ ইং সালের উপজেলা নির্বাচনেও এলাকার ভোটারদের অনুরোধে তিনি উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কায় দাগনভূঞাঁর সর্বস্তরের মানুষদের নিয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন।অত্যন্ত উৎসব মুখর পরিবেশে চলছে নির্বচনী প্রচার প্রচারণা। ভোটারদের ধারে ধারে ভোট চাইছেন তিনি। ভোটারদের মাঝে দিদারুল কবির রতনের পক্ষে আগ্রহের কমতি নেই বললেই চলে। আগামী ২৯/০৫/২০২৪ ইং তারিখ ৪র্থ দফায় ফেনী জেলাধীন দাগন ভূঞাঁ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে দিদারুল কবির রতনের পক্ষে জনজোয়ার বেড়েই চলেছে। দিদারুল কবির রতন একজন স্বচ্ছও জনবান্ধন রাজনৈতিক নেতা। তিনি বর্তমানে ফেনী জেলা যুবলীগ সভাপতি ও ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তাহার প্রশংগে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী জয়নাল আবদীন মামুন বলেন, গত তিন মেয়াদে চেয়ারম্যান দিদারুল কবির রতন দায়িত্ব পালনকালে তিনি আন্তরিক ভাবেই উপজেলায় উন্নয়ন করেছেন। এই জন্যই তিনি সবার জনপ্রিয় হয়েছেন। এলাকার ভোটারগনও একই কথা বলছেন।

দিদারুল কবির রতনের রাজনৈতিক ক্যারিয়ারঃ-সাবেক সভাপতি, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ শাখাখার। ছাত্রলীগের সাবেক সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ দাগনভূঞাঁ উপজেলা শাখার। সাবেক আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন, বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফেনী জেলা শাখার সাবেক আহ্বায়ক ও বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দাগনভূঞাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পরপর তিন তিনবার ২০০৯,২০১৪ ও ২০১৯ ইং সালে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, এবং সাবেক বিআরডিবির চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটি, হার্ট পাউন্ডেশন হাসপাতাল ফেনী,জেলা ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য সহ দাগনভূঞাঁ রাম নগর কেএমসি হাইস্কুল, ইসাকিয়া এতিমখানা, ফাজিল মাদ্রাসা ও দাগনভূঞাঁ বালিকা উচ্চবিদ্যালয়ের বর্তমান সভাপতি সহ দাগনভূঞাঁ উপজেলার সকল প্রকার ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দাতা ও পৃষ্ঠপোষক হিসেবে বিগত ত্রিশ বছর সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

সাংগঠনিক দক্ষতাঃ দলের একনিষ্ঠ কর্মী হিসেবে ১৯৯০ ইং সাল হতে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় হয়ে সামনে থেকে অসংখ্যবার বিরোধী দল কতৃক মামলা হামলা ও জেল জুলুমের শিকার হয়ে এ অবধি দলের সকল কর্মসূচীতে সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে বিরোধী দলের সকল অপকর্মের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে রাজপথে সক্রিয় ভুমিকা পালন করে আসছেন।

ব্যক্তি পরিচিতিঃ কে এই দিদারুল কবির রতন!
মোঃ দিদারুল কবির রতন,তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ও আরেফা খাতুনের সুযোগ্য সন্তান।তিনি ১৯৬১ সালের ১৬ই ফেব্রুয়ারী দাগনভূঞাঁ উপজেলাধীন আজিজ ফাজিলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি অন্যতম।
ভাইবোনঃ হুমায়ুন কবির বিএ, বর্তমান প্রবাসী তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন,মোঃ জাহাঙ্গীর কবির বিএ প্রবাসী তিনিও ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন, মোঃ আলমগীর কবির বিএ প্রবাসী তিনি দাগনভূঞাঁ ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন,মোঃ আজিজুল কবির,এসএসসি,তিনি দাগনভূঞাঁ উপজেলা শ্রমিকলীগ সভাপতি থাকাবস্থায় বিরোধীদল কতৃক নির্মম ভাবে খুন হন। দিদারুল কবির রতন তুহিনা শারমিন লুনার সহিত পরিনয় সূত্রে আবদ্ধ হন,তাদের পরিবারে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে। রাজনৈতিক জীবনে দিদারুল কবির রতন তার ভাইকে হারিয়েছেন ও বিরোধীদল কতৃক তার পরিবার বহু অত্যাচার নির্যাতনের শিকার হন এবং বিরোধীদল তার বাড়ীঘর পর্যন্ত জ্বালিয়ে দেয়। দিদারুল কবির রতন একজন মৃদুভাষী, সামাজিক ও মানবিক গুণাবলীর অধিকারী।তিনি জানান সর্বস্তরের জনগণের অনুরোধ ৪র্থ বারে দোয়াও কলম মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, এবারের নির্বাচনেও তিনি পূর্বের ন্যায় এলাকার জনহিতকর কাজে নিজেকে আত্মনিয়োগ করে সর্বস্তরের জনগণের আমৃত্যু সেবা করে যেতে চান।

হাসনাত তুহিন
ফেনী জেলা প্রতিনিধি
০১৭১১৩৮৯৭৪৯

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )