1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

স্বামী-সন্তান রেখে ‘টিকটকার’ রাসেলের কাছে গিয়ে লাশ হলেন আবিদা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১১ জন দেখেছেন

টিকটকে পরিচয় হয় দু’জনের। একপর্যায়ে সেটা গড়ায় পরকীয়া সম্পর্কে। স্বামী-সন্তান রেখে টিকটকার রাসেলের কাছে চলে যান আবিদা নামের গৃহবধূ। সেখানে শুরু করেন নতুন দাম্পতব্য জীবন।

তবে রাসেলে কাছে গিয়েই পরস্পরের মধ্যে তৈরি হয় অবিশ্বাস। একপর্যায়ে সেটা গড়ায় দ্বন্দ্বে। স্ত্রী আবিদাকে অমানবিক শারীরিক নির্যাতন শুরু করেন রাসেল। সেই নির্যাতনেই প্রাণ গেল তরুণীর।

স্ত্রীকে নির্যাতনের পর অবস্থা বেগতিক দেখে মুমূর্ষু আবিদাকে নিয়ে কয়েকটি হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভুয়া পরিচয়ে ভর্তি করে রাসেলের মা এবং বোন। এরপর তাকে রেখে পালিয়ে যান তারা।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, সিসিটিভির ফুটেজ ও জাতীয় পরিচয়পত্র শনাক্তের মাধ্যমে আবিদার আসল পরিচয় জানা যায়। সেই তথ্য অনুসরণ করে রাসেল এবং তার মাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবিদাকে হত্যার কথা স্বীকার করেছেন টিকটকার রাসেল ও তার মা। রাসেলের পলাতক বোনকে গ্রেফতারে কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )