1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এক নারীর কাছে চার পুরুষের পরাজয়!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০০ জন দেখেছেন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী অংশ নেন। দোয়াত কলম প্রতীকে নার্গিস বেগম, হেলিকপ্টার প্রতীকে ফিরোজ চৌধুরী, ঘোড়া প্রতীকে মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, মোটরসাইকেল প্রতীকে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও আনারস প্রতীকে তাহেরুল ইসলাম তোতা ভোট যুদ্ধে নামেন। শেষমেশ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও তাহেরুল ইসলাম তোতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তাদের প্রতীক রয়ে যায়।

নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) পান ৫ হাজার ৮৩৯ ভোট। এছাড়াও মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া) পান ৩ হাজার ১০৫ ভোট, আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ (মোটরসাইকেল) পান ৪৫১ ভোট এবং তাহেরুল ইসলাম তোতা পান ১৮৫ ভোট।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর এবং ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ৮টা একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )