1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

ভারতের ভিসার জন্য ভোগান্তি কমবে। মাত্র ১ দিনেই মিলবে দেশটির ভিসা। এ ভিসা পাওয়ার সুবিধা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন তারাই পাবেন।

ভারত সরকার বাংলাদেশিদের খুব কম সময়ে মেডিকেল ভিসা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে। শর্তসাপেক্ষে আবেদন করলে একদিন পরেই বাংলাদেশিরা পাবেন এই মেডিকেল ভিসা। তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল।

আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হত বাংলাদেশিদের। কিন্তু এখন অনেক কম সময়ে সেই ভিসা দেওয়া হচ্ছে। এটা যেন আরো কম সময়ে দেওয়া যায় সেই জন্য ভারতের কাছে আবেদনও করে বাংলাদেশ।

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই-কমিশন জানিয়েছেন, আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোরকমভাব আপোস করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ জন্য একটি বিশেষ পোর্টাল চালুর কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তাতে আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঐ রাজ্যে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতেই এই নির্দিষ্ট পোর্টাল চালু করার পরিকল্পনা করে নবান্ন।

দেশটির কর্মকর্তাদের মতে, ভিসার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরো মানুষ এই রাজ্যে চিকিৎসা করানোর জন্য আসতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দারাই নন, এই পোর্টালের সুবিধা নিতে পারবেন নেপাল এবং ভুটানের বাসিন্দারাও। তারা আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা মঞ্জুর হয়ে যাবে।

যাত্রী সুবিধা হেলথ ভিসা প্রসেস- এ বাংলাদেশিরা যে আবেদন করবেন, তা যাচাই করে দ্রুত মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ওয়েবসাইট তৈরি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। সেখানেই যাবতীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে। তাতেই একটি আইডি নম্বর দিয়ে ঐ ভিসা দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )