1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে তিন দেশ সফরে ঢাকা ত্যাগের কথা ছিল। তবে প্রধানমন্ত্রী দুটি সম্মেলনেই অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থা ও গাজায় ইসরায়েলের হামলাজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন।

সেক্ষেত্রে এই দুদেশের সম্মেলনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যোগ দিতে পারেন।

 

সফরের অন্য দেশ থাইল্যান্ডের বিষয়ে এখনো নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) একটি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর আগামী ২৪ এপ্রিল ব্যাংকক রওনা হওয়ার কথা রয়েছে।

 

ব্যাংকক থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্মসূচিতে যোগ দিতে শেখ হাসিনার আগামী ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছানোর কথা ছিল। আর সৌদি আরব থেকে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর আগামী ৪ মে গাম্বিয়া পৌঁছানোর কথা ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )