1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রংপুর মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রংপুর মহানগর ছাত্রলীগ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বঙ্গবন্ধু চত্বরে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহাজাহানুর ইসলাম সৌরভ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রিপন বাবুর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহাজাহানুর ইসলাম সৌরভ,  সাধারণ সম্পাদক মো: রিপন বাবু, সহ-সভাপতি নাহিদ আক্তার শিরিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাগিব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া হক, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদসহ রংপুর মহানগর বিভিন্ন ওয়ার্ড, ক্যাম্পাস ও ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু বলেন, মহান স্বাধীনতা দিবসের ৫৪ বছর আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সব আশু ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের দেশ গড়ার কাজে আত্ননিয়োগ করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমৃদ্ধির দিকে। জাতির পিতার আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রংপুর মহানগর ছাত্রলীগ এ পথচলায় পাশে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )