1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চার নারীসহ নিহত ৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৬ জন দেখেছেন

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ নারীসহ ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী গ্লোবাল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ নারী নিহত হন এবং ৩ জন আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে । তিনি হলেন ঢাকার পল্লবী এলাকার সালমা জামান (৩৫)। অপর নিহতদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )