1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

কুমিল্লায় পিকআপ উল্টে নিহত ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১১৮ জন দেখেছেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার ভোর ৬টায় মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- সাতক্ষীরা জেলার রফিকুল ইসলাম, ভোলা জেলার মনপুরা এলাকার মনির হোসেন, হাবিবুর রহমান ও আক্তার হোসেন। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ ওমর ফারুক মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওমর ফারুক বলেন, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার ইলিয়টগঞ্জে সামনের একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাছবোঝাই ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা মাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চারজন। উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পথে চারজনেরই মৃত্যু হয়।

নিহতদের মরদেহ ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটিও উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )