1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ডিবিতে অভিযোগ জানালেন তিশার বাবা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৮ জন দেখেছেন

মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম ডিবির অতিরিক্ত কমিশনার (ডিবি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অজ্ঞাতনামা পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে মেয়েকে হত্যার হুমকি দেওয়ায় এ অভিযোগ করেন তিনি।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিশার বাবা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। পরে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাতের পর লিখিত অভিযোগ দাখিল করেন তিনি।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল নম্বর থেকে হোয়াটসআপে ফোন করে আমাকে বলেন, আপনি কি তিশার আব্বু বলছেন, আমি হ্যাঁ বললে তিনি বলেন, আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব।

এরপর ফোনে দেখি আমার মোবাইলে আরও দুটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটে কল আসে। আমি এত রাতে ঘুমিয়ে যাওয়ায় সকালে উঠে এসব নম্বর থেকে মিসড কল দেখতে পাই, যা আমার কাছে উদ্দেশ্যেপ্রণোদিত মনে হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )